ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মই এ চড়ে গাছ থেকে আম পাড়ছিলেন জেকের আলী দেওয়ান (৮৫) নামের এক বৃদ্ধ। সে সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হোন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা গেছেন।
মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতের বড় ছেলে আব্দুল খালেক বলেন, আব্বা মঙ্গলবার সকালে মই-এ চড়ে গাছ থেকে আম পারছিলেন। এক পর্যায়ে মই থেকে পা পিছলে নিচে পড়ে মাথায় আঘাত পান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে দুপুরে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। পরে মঙ্গলবার রাতেই তার জানাযা শেষে ধনজ্ঞয়পাড়া কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়।
এ বিষযে থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, পরিবারের অনুরোধে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এবিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


