IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> শ্রীলঙ্কায় ২০২৩ সালের মার্চে পার্লামেন্ট নির্বাচন

শ্রীলঙ্কায় ২০২৩ সালের মার্চে পার্লামেন্ট নির্বাচন

ধূমকেতু নিউজ ডেস্ক : বুধবারই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে। এরপর আগামী বছর মার্চে হবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। সিনিয়র রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।

এতে আরও বলা হয়েছে, বুধবার স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট। এর আগে শনিবার রাতে স্পিকার ঘোষণা করেন যে, বুধবার পদত্যাগ করবেন প্রেসিডেন্ট। তবে তিনি আসলেই পদত্যাগ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু দেশজুড়ে বিক্ষোভের পর প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে আলোচনা করেন। তাতেই প্রেসিডেন্ট রাজাপাকসে নিশ্চিত করেন ১৩ই জুলাই পদত্যাগ করবেন তিনি। তবে তিনি কোথায় আছেন, এখনও অজ্ঞাত।

এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বের হয়ে আসতে শ্রীলঙ্কায় একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের ঘোষণার পর রোববার (১০ জুলাই) এক বৈঠকে ওই ঐকমত্যে পৌঁছান নেতারা।

বৈঠকে ক্ষমতাসীন শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা পার্টির (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতারাও অংশ নেন। বৈঠকে তারা নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সংকট থেকে বেরিয়ে আসার বিভিন্ন উপায় নিয়েও কথা বলেন তারা।

ভারত মহাসাগরীয় দ্বীপদেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি করায় গণ-অভ্যুত্থানের মুখে শনিবার (৯ জুলাই) পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট গোটাবায়া ও প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। এরপর নতুন সরকার গঠনে কাজ শুরু করে বিরোধী দলগুলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31