IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিতদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূত
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> গুরুত্বপূর্ণ ফিচার যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে!

গুরুত্বপূর্ণ ফিচার যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে!

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা অতিমারীর পর এখনও অনেক কর্মীই ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি বসে কাজ করছেন। তাই যতদিন যাচ্ছে কর্মক্ষেত্রেও তত বাড়ছে হোয়াটসঅ্যাপ নির্ভরতা। সমস্ত কর্মীকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে চলে প্রয়োজনীয় কথাবার্তা। এবার সে কথা মাথায় রেখেই গ্রুপের ফিচার আপডেট করছে মার্ক জুকারবার্গের সংস্থা।

শোনা যাচ্ছে, গ্রুপ চ্যাটকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে হোয়াটসঅ্যাপের (WhatsApp)। এর অর্থ আরও বেশি পরিমাণ নম্বর একটি গ্রুপে যোগ করা যাবে। এছাড়া গ্রুপেরই বড় রূপ হোয়াটসঅ্যাপ কমিউনিটিও রয়েছে। একই মানসিকতার ইউজাররা সেখানে কথাবার্তা বলেন। ছবি-ভিডিও শেয়ার করেন। একটা কমিউনিটির (WhatsApp Community) সদস্য সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে বর্তমানে ৫১২ জন করা হয়েছে। সেটিকেই এবার ঢেলে সাজাতে পারবেন খোদ অ্যাডমিন। কী কী ক্ষমতা তার হাতে?

অ্যাডমিনই সকলের জন্য মেসেজ ডিলিট করতে পারেন। গ্রুপ থেকে কাউকে বাদ দেওয়া কিংবা যোগ করাতে পারেন। এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমিউনিটিতে যুক্ত হচ্ছে আরও একটি অতি গুরুত্বপূর্ণ ফিচার। এখানে আলাদাভাবে একটি ক্যাটালগ থাকবে। যে ফিচারে চোখ রেখেই দেখে নেওয়া যাবে, আগে কারা এই গ্রুপের সদস্য ছিলেন, কিংবা কোনও ইউজার গ্রুপটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন কি না। একসঙ্গে সেই নাম অথবা নম্বরগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাবে। জানা গিয়েছে, আপাতত ফিচারটি আইফোনের বিটা-টেস্টিং পর্যায়ে রয়েছে। গত ৬০ দিনে কতজন গ্রুপ লেফট করেছেন, গ্রুপ অ্যাডমিন ও সদস্যরা তা দেখতে পাচ্ছেন।

এছাড়া আলাদা করে আরও একটি সার্চ বক্স যুক্ত হচ্ছে। সেখানে দেখে নেওয়া যাবে কাদের হোয়াটসঅ্যাপ সম্প্রতি ব্যান করেছে। যে সব সংস্থা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ক্লায়েন্ট অথবা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের জন্যও এই ফিচারটি বেশ উপকারী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031