IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্র সুপারসনিক বোমারু বিমান উড়িয়েছে

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্র সুপারসনিক বোমারু বিমান উড়িয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : এই সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ বিমান মহড়ার অংশ হিসাবে দক্ষিণ কোরিয়ার আকাশে একটি সুপারসনিক বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার শেষ হওয়া যৌথ মার্কিন-দক্ষিণ কোরিয়া বিমান বাহিনীর মহড়ার শেষ দিনে অন্তত একটি বি-১বি বোমারু বিমান অংশ নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও বলেছে, উত্তর কোরিয়া সমুদ্রে চারটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এরআগে, শুক্রবার উত্তর কোরিয়ার ১৮০টি যুদ্ধবিমান দুই কোরিয়ার মধ্যে সামরিক সীমানা রেখা কাছে মহড়া চালিয়েছে বলে দাবি করে, প্রতিক্রিয়ায় পাল্টা বিমানমহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তরের এই মহড়ার দক্ষিণও। ওয়াশিংটনের সাথে সিউলের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে প্রায় ৮০টি আর্টিলারি রাউন্ড গুলি চালানোর কয়েক ঘন্টা পরেই এই মহড়া চালায় উত্তর কোরিয়া।

উল্লেখ্য, ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ সামরিক মহড়ার চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যেখানে উভয় দেশের উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান সহ প্রায় ২৪০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এ মহড়ার প্রতিক্রিয়ায় বুধবার থেকে দক্ষিণের উপকূল লক্ষ্য করে সম্ভাব্য ব্যর্থ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিভিএম) সহ বিভিন্ন ধরনের ২৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

যেগুলোর মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটারের কম দূরে অবতরণ করেছে। ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এটি ঘটেছে। এর প্রতিক্রিয়ায় বেশকয়েকটি ক্ষেপনাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়াও।

সূত্র: আলজাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31