IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> কারা থাকছেন মন্ত্রিসভায়, শিগগিরই জানাবেন বাইডেন

কারা থাকছেন মন্ত্রিসভায়, শিগগিরই জানাবেন বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী জয়ের পর জো বাইডেন দ্রুত তার প্রশাসন গঠনের কাজ শুরু করেছেন। বার্তা সংস্থা এপি জানাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে কে বসছেন তা জানাতে পারেন তিনি।

বৃহস্পতিবার বাইডেন সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি কাকে দেবেন তা ইতোমধ্যে ঠিক করেছেন। এ ছাড়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদে তার মনোনীত ব্যক্তির নামও ঘোষণা করবেন শিগগিরই।

পররাষ্ট্রমন্ত্রীর দৌঁড়ে রয়েছেন দেশটির সাবেক সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি ব্লিনকেন এবং সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস কুনস; যিনি বাইডেনের আসনে জিতে সিনেটের পররাষ্ট্র কমিটির সদস্য।

এপি লিখেছে, দুজনই জো বাইডেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ চূড়ান্তভাবে বিবেচনায় থাকা এই দুজনের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কিংবা প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এপি জানাচ্ছে, বাইডেন আগামী সপ্তাহে তার মন্ত্রিসভার কিছু সদস্যের নাম ঘোষণা করতে পারেন। বিশেষ করে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব কারা পাচ্ছেন তা জানানো হতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অধ্যাপক অরুণ মজুমদার বাইডেনের জ্বালানিমন্ত্রী ছাড়াও বিবেক মূর্তি নামে আরও এক ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জানা যাচ্ছে।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যে অবস্থানে অনড় রয়েছেন এর বিপরীতে নিজের শক্ত অবস্থানের জানান দিতে হয়তো এমনটা করবেন বাইডেন।

এপি লিখেছে, গণতন্ত্রের মৌলিক ভিত্তি অগ্রাহ্য করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরির চেষ্টা করছেন ট্রাম্প। অথচ নিয়ম অনুযায়ী জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার আগে বাইডেনকে তার সাহায্য করার কথা।

অবশ্য বাইডেন তার প্রশাসন সাজানো নিয়ে কাজ করে যাচ্ছেন। বাড়িতে বসে ভার্চুয়ালি নানা বৈঠক করছেন। বিশেষ করে মন্ত্রিসভায় কারা কারা থাকছেন তাদের নির্ধারণের ক্ষেত্রে জোর দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

১৫ সদস্যের মন্ত্রিসভা গঠনে নানা পক্ষের চাহিদার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে তাকে। তবে রাজনৈতিক বাস্তবতাগুলোও মাথায় রাখতে হচ্ছে তাকে। বিশেষ করে খব কম আসনে বিভক্ত উচ্চকক্ষ সিনেটের বিষয়টি।

এ ছাড়া তিনি বড় ধরনের যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সেসবের কথা মাথায় রেখেও মন্ত্রিসভার সদস্য মনোনীতি করতে হচ্ছে তাকে। যেমন আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বৈচিত্রময় সরকার গঠন করা।

এতে প্রত্যাশার চেয়েও জটিল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তাকে। তবে সব পরিস্থিতি সামলে আগামী সপ্তাহে জো বাইডেন তার মন্ত্রিসভার শীর্ষস্থানীয় পদে মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করবেন বলে জানাচ্ছে এপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31