IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে থানা দখলে নিলেন তালেবান জঙ্গিরা

পাকিস্তানে থানা দখলে নিলেন তালেবান জঙ্গিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার সেনানিবাসের একটি সন্ত্রাসবিরোধী থানা (সিটিডি) দখলে নিয়েছে পাকিস্তানি তালেবান (টিটিপি) জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, জঙ্গিরা থানার ভেতরে থাকা লোকদের জিম্মি করার সময় অন্তত দুই পুলিশ নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ঘটনার ১৮ ঘন্টা পরেও সামরিক অভিযান চলছে এবং সেখানকার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

পাকিস্তানি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বান্নু সেনানিবাসের ভিতরে কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) থানায় এই ঘটনা ঘটে। থানার ভেতরে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে একজন পুলিশের কাছ থেকে একটি একে-৪৭ ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এরপরই সেই জঙ্গি সেখানে আটক অন্যান্য জঙ্গিকে মুক্ত করে এবং পুরো কম্পাউন্ডের নিয়ন্ত্রণ নেয়। তারা বেশ কয়েকজন বেসামরিক ও পুলিশ সদস্যকেও জিম্মি করে।

বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মোহাম্মদ ইকবাল বলেছেন, বাইরে থেকে কোনো হামলা হয়নি, একজন জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় পুলিশের কাছ থেকে রাইফেলটি ছিনিয়ে নেয় এবং থানাটি নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরও জানিয়েছেন, জঙ্গিরা এখনও ভবনের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা পুরো বান্নু সেনানিবাস ঘেরাও করে রেখেছি। বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে। ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবাও বন্ধ করে দেয়া হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানি এবং বর্তমান প্রাদেশিক মন্ত্রী মালিক শাহ মুহম্মদ জঙ্গিদের সঙ্গে আলোচনা করেছেন। জঙ্গিরা জিম্মিদের মুক্তির বিনিময়ে তাদের নিরাপদে আফগানিস্তানে পৌঁছানোর জন্য একটি হেলিকপ্টার দেয়ার দাবি জানিয়েছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ঘটনার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে, জঙ্গি গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, তাদের সদস্যরা সিটিডি কর্মী এবং নিরাপত্তা কর্মকর্তাদের জিম্মি করে নিয়েছিল।

বিবৃতিতে, পাকিস্তান সরকারকে টিটিপি সদস্যদের দক্ষিণ বা উত্তর ওয়াজিরিস্তানে স্থানান্তর করতে বলে যেখানে টিটিপির আস্তানা রয়েছে। অন্যথায় সমস্ত ক্ষতির জন্য সেনাবাহিনী দায়ী থাকবে বলে হুমকি দেয়।

এর আগে, সিটিডি থানা কম্পাউন্ডের ভিতর থেকে জঙ্গিদের প্রকাশিত একটি ভিডিও দাবি করে, ৯ জন পুলিশ কর্মী তাদের বন্দী অবস্থায় ছিল এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে আকাশপথে আফগানিস্তানে নিরাপদে যাওয়ার দাবি করেছিল।

এদিকে এই ঘটনায় শেহবাজ শরিফের সরকারের সমালচনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। যদিও খাইবার পাখতুনখোয়ায় নেতৃত্বে রয়েছে তার দল পিটিআই।

সোমবার একাধিক টুইট বার্তায় ফেডারেল সরকারের সমালোচনা করে ইমরান খান বলেন, এই আমদানি করা সরকারের শাসনামলে দেশজুড়ে ৫০ শতাংশ সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31