IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> হংকং-সিঙ্গাপুর ‘ট্রাভেল বাবল’ চালুতে বিলম্ব

হংকং-সিঙ্গাপুর ‘ট্রাভেল বাবল’ চালুতে বিলম্ব

ধূমকেতু নিউজ ডেস্ক :এশিয়ার গুরুত্বপূর্ণ দুই অর্থনৈতিক অঞ্চল হংকং-সিঙ্গাপুরের মধ্যে ট্রাভেল বাবল চালুর কথা ছিল রোববার। তবে হংকংয়ে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পিছিয়ে দেয়া হয়েছে এ কার্যক্রম।

ট্রাভেল বাবল ব্যবস্থায় দুই পথেই ভ্রমণকারীদের আইসোলেশনে থাকার প্রয়োজন হতো না। এ পদক্ষেপ পিছিয়ে যাওয়া সিঙ্গাপুর-হংকং উভয়েরই ভ্রমণ খাতের ওপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

শনিবার হংকংয়ে নতুন করে ৪৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা অঞ্চলটিতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

নতুন রোগীদের মধ্যে অন্তত ১৩ জনের আক্রান্ত হওয়ার উৎস এখনও অজানা। ফলে শহরটিতে স্থানীয়ভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

হংকংয়ের বাণিজ্যমন্ত্রী এডওয়ার্ড ইয়াও বলেন, আজকের সিদ্ধান্তটি দায়িত্বশীল সিদ্ধান্ত। যেকোনও উদ্যোগ সফল হওয়ার জন্য অবশ্যই জনস্বাস্থ্য সুরক্ষার শর্তগুলো পূরণ করতে হবে এবং উভয়পক্ষই যেন সেটি নিয়ে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করে, তা নিশ্চিত করতে হবে।

আগামী ডিসেম্বরের শুরুতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

ট্রাভেল বাবল নীতি অনুসারে, ভ্রমণকারীকে রওয়ানা দেয়ার সময় এবং গন্তব্যে পৌঁছানোর পর করোনা টেস্ট করাতে হবে। তবে ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কোনও বিধিনিষেধ থাকবে না। তবে তাদের নির্ধারিত ফ্লাইটে উঠতে হবে এবং প্রতিদিন এক পথে ২০০ জনের বেশি ভ্রমণ করতে পারবে না।

হংকং ও সিঙ্গাপুর কেউই এপর্যন্ত বিশ্বের বেশিরভাগ জায়গার মতো বড় ধরনের সংক্রমণের মুখে পড়েনি। ট্রাভেল বাবল চালুর মাধ্যমে সংকটে থাকা পর্যটন খাত উদ্ধারের আশা করছে ক্ষুদ্র জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের ওপর অনেকাংশে নির্ভরশীল এই এলাকা দু’টি ।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31