IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নির্বাচনের আগে মিয়ানমার জান্তার কঠোর আইন

নির্বাচনের আগে মিয়ানমার জান্তার কঠোর আইন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেড় বছর আগে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী মিয়ানমার জান্তা সরকার রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনকে ঘিরে একটি কঠোর নতুন আইন ঘোষণা করেছে। আগস্টের মধ্যে প্রতিশ্রুত নির্বাচনের জন্য নেওয়া প্রাথমিক পদক্ষেপে এই নতুন আইন সুষ্ঠুভাবে ভোটগ্রহণকে আরও জটিল করে তুলতে পারে।

এই আইনটি ২০১০ সালের আইনের আদলে করা হয়েছে। আইনটিতে দল ও প্রার্থীদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বা ‘বেআইনি’ হিসাবে দেখা ব্যক্তি বা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি বিবেচিত হয়।

২০২১ সালে অং সান সুচির নেতৃত্বে বেসামরিক সরকারকে হটানোর পর থেকে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। আন্তর্জাতিক চাপ কমানোর জন্য মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং এ বছরের আগস্টের মধ্যে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন।

নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে সামরিক বাহিনী ২০-পৃষ্ঠার একটি আইন জারি করেছে।এতে যেসব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের জন্য জটিল ও কঠোর নিয়ম নির্ধারণ করা হলো। জান্তাপ্রধান মিন অং হ্লাইং স্বাক্ষরিত আইনটি শুক্রবার রাষ্ট্রীয় গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত হয়।

এদিকে, জান্তা সরকারের আদালত সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন সম্প্রতি। সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টসহ তার দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের জাতীয় রাজনীতি থেকে দূরে রেখে কারাগারে পাঠানো হয়েছে।

ছায়া জাতীয় ঐক্য সরকার সু চির সঙ্গে জোটবদ্ধ হয়ে জনগণকে ‘ধোঁকাবাজি’ নির্বাচনের বিরোধিতা করার আহ্বান জানিয়েছে।

নির্বাচন ঘনিয়ে আসার আরেক ক্ষণে, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে বৈঠক করবে বলে জানা গেছে। সেখানে মিন অং হ্লাইং কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। কেননা সংবিধানের অধীনে জরুরি অবস্থা আর সম্প্রসারণের অনুমতি দেওয়া যাবে না। জরুরি শাসন অবসানের ছয় মাসের মধ্যে নির্বাচন করতে হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেল জয়ী সু চি গ্রেফতার হন। সে সময় জান্তা সরকার ক্ষমতা দখল করলেও দেশটির সিংহভাগ জনগণ বিষয়টি মেনে নেয়নি। রাস্তায় বিক্ষোভ, সরকারি কাজকর্ম বয়কটসহ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে জান্তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এখনও প্রায় বিদো্রহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর সদস্যদের লড়াইয়ের খবর পাওয়া যায়।

স্থানীয় মনিটরিং গ্রুপগুলো বলছে, মিয়ানমারে সেনা অভূত্থানের পর সহিংসতায় এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। অভিযান চালিয়ে অনেককে আটক করারও অভিযোগ ওঠে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন দেশটির সেনাদের নির্যাতনে। শুধু তাই নয়, সেনা অভ্যুত্থানের পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে মিয়ানমারের অর্থনীতি।

সূত্র: ব্লুমবার্গ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31