IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মানিক সাহায় থাকছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মানিক সাহায় থাকছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রিপুরায় গত ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নিশ্চিত হয়ে যায়, রাজ্যটিতে দ্বিতীয় ইনিংসের সূচনা করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই অনুযায়ী, সোমবার (৬ মার্চ) রাতে দলের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে বিজয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকেই দলের শীর্ষ নেতা হিসেবে বেছে নেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে।

বৈঠকে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ডা. মানিক সাহার নাম প্রস্তাব করেন। তার এই প্রস্তাবকে স্বাগত জানান রামপদ জমাতিয়া এবং বলিষ্ঠ নেতা রতন লাল নাথ। পরে শাসকদলের নির্বাচিত অন্য সদস্যরাও তাকে ধ্বনিভোটে স্বাগত জানান।

ভোটের ফল ঘোষণার পর থেকেই সম্ভাব্য পরিষদীয় দলনেতা হিসেবে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে একাধিকবার বিজয়ী প্রতিমা ভৌমিকের নাম শোনা যাচ্ছিল। তবে সোমবার রাতের বৈঠকে শীর্ষনেতা হিসেবে আর কারও নাম আলোচনায় আসেনি। বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরপরই প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ঘোষণা করেন পরিষদীয় দলনেতার নাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি প্রভারি ডা. মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রভারি হিসেবে আসামের পরিবহনমন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য প্রমুখ।

বৈঠক শেষে রাজভবনে গিয়ে পরিষদীয় দলনেতা সরকার গঠনের ব্যাপারে দাবি জানান। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্যসহ বিদায়ী মন্ত্রিসভার সদস্যরা। শরিক দল আইপিএফটি’র একমাত্র জয়ী বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়াও লিখিতভাবে রাজ্যপালকে এ মর্মে অবহিত করেন।

বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচনের আগামী ৮ মার্চ শপথগ্রহণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রীর আগেই মঙ্গলবার বিকেলে ত্রিপুরায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথগ্রহণের বিভিন্ন প্রস্তুতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31