IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইসরাইলি কর্মকাণ্ডের দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে’

‘ইসরাইলি কর্মকাণ্ডের দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত বিজ্ঞানীদের বিরুদ্ধে ইসরাইলের যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এমন মন্তব্য করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের এক মন্তব্যের জবাবে শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সুলিভান দাবি করেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে ইসরাইল ‘যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন।’ এমনকি তেল আবিব এ ধরনের পদক্ষেপ নিলে ইসরাইলের পাশে থাকবে ওয়াশিংটন।

প্রসঙ্গত, ইরান বার বারই বলে আসছে যে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক কাজে পরিচালনা করার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতেই পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে।

জ্যাক সুলিভানের বক্তব্যের জবাব দিতে গিয়ে টুইটার পোস্টে আলী শামখানি লিখেছেন, যুক্তরাষ্ট্রের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে, ইরানের পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরাইলের সব ধরনের সন্ত্রাসী তৎপরতার দায় আমেরিকাকে সমানভাবে নিতে হবে। আবর এক্ষেত্রে ইরান যে পাল্টা ব্যবস্থা নেবে তার দায়ভারও বহন করতে হবে ওয়াশিংটনকে।

ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে, দখলদার ইসরাইল এখন পর্যন্ত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এ ছাড়াও ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার বিরুদ্ধে বেশ কয়েকবার নাশকতামূলক তৎপরতা চালিয়েছে তেল আবিব।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছে।

এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত সপ্তাহে বলেছেন, ইসরাইল হামলার মতো কোনো ভুল কর বসলে তেহরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে দখলদার রাষ্ট্রটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930