IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> কৃষ্ণাঙ্গকে মারধর, ফ্রান্সে ৩ পুলিশ বরখাস্ত

কৃষ্ণাঙ্গকে মারধর, ফ্রান্সে ৩ পুলিশ বরখাস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সে এক কৃষ্ণাঙ্গকে মারধর করায় তিন পুলিশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। প্যারিসের কেন্দ্রে থাকা ওই ব্যক্তি একজন সঙ্গীত প্রযোজক। সম্প্রতি তাকে পুলিশ মারধর করছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ওই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত শনিবার ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মারধর করা হয়। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বেসামরিক নাগরিকের বিরুদ্ধে ফরাসি নিরাপত্তা বাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, গত সোমবার প্যারিসের একটি অস্থায়ী শরণার্থী শিবির ভেঙে দেয় পুলিশ। সেসময় পুলিশের বিরুদ্ধে অপ্রয়োজনে শক্তি প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তারা কোনো ঘটনায় বিচারের মুখোমুখি হলে তা গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে সম্প্রতি একটি আইন আনার চেষ্টা করছে ফ্রান্স। এমন সময়ই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগের ঘটনা সামনে আসছে।

সমালোচকরা বলছেন, এমন কিছু না ঘটলে আগের সময়গুলোতে যেসব ঘটনা ঘটেছে সেগুলো সামনে আসত না। বৃহস্পতিবার ফরাসি ফুটবল তারকা কিলিয়ান ম্যাপে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি নিজেও একজন কৃষ্ণাঙ্গ।

শনিবারের ওই ঘটনায় নির্যাতনের শিকার কৃষ্ণাঙ্গ ব্যক্তির একটি রক্তাক্ত ছবি টুইট করে তিনি লিখেছেন, এমন ঘটনা সহ্য করা যায় না, এই সহিংসতা গ্রহণযোগ্য নয়, বর্ণবাদকে না বলুন। ওই কৃষ্ণাঙ্গ প্রযোজকের পুরো পরিচয় জানা যায়নি। শুধুমাত্র এতটুকুই জানা গেছে যে, তার নাম মাইকেল।

অনলাইন নিউজ সাইট লুপসাইডারে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর ক্যামেরায় ধারণকৃত ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, তিন পুলিশ কর্মকর্তা এক কৃষ্ণাঙ্গকে লাথি মারছে, মারধর করছে। ওই ব্যক্তির অপরাধ ছিল তিনি মাস্ক পরেননি।

মাইকেল নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তাকে প্রায় পাঁচ মিনিট ধরে মারধর করা হয়েছে। তিনি এই ঘটনাকে বর্ণবাদী আচরণ বলে উল্লেখ করেছেন। তাকে পুলিশ গ্রেফতার করেছিল এবং তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়। কিন্তু প্রসিকিউটর এই অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।

বৃহস্পতিবার নিজের আইনজীবীকে নিয়ে একটি অভিযোগ দায়ের করতে পুলিশের সদর দফতরে যান মাইকের। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যেসব লোকজনের আমাকে রক্ষা করার কথা ছিল তারাই আমার ওপর হামলা চালিয়েছে। আমি এমন কিছু করিনি যার কারণে আমার সঙ্গে এমন আচরণ করা যায়। তিনি বলেন, আইন অনুযায়ী আমি এই তিন পুলিশ কর্মকর্তার শাস্তি চাই।

এদিকে প্যারিসের মেয়র অ্যানি হিদালগো বলেন, তিনি এমন অসহনীয় ঘটনায় তিনি গভীরভাবে আহত হয়েছেন। অপরদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ফরাসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, তিনি ওই কর্মকর্তাদের বরখাস্তের জন্য চাপ দেবেন। তিনি বলেছেন, তারা নিরাপত্তা বাহিনীর পোশাকের অসম্মান করেছে।

টিটিএন/এমএস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31