IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পিটিআই

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পিটিআই

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এক বিবৃতিতে এ পদক্ষেপের কথা জানানো হয়। ইতিমধ্যে ব্যবস্থা নেয়ার প্রস্তুতিও শুরু করেছেন দলটির আইনজীবীরা।

পিটিআই এর পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি), স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিআইএমএস চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুমোদন দিয়েছেন।

এর আগে শুক্রবার পাক স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের মেডিকেল রিপোর্টে থাকা তথ্য জানাতে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পিটিআই প্রধানের মুত্রের প্রাথমিক রিপোর্টে বিষাক্ত উপাদান পাওয়ার পাশাপাশি তিনি যে অতিরিক্ত মদ পান ও কোকেন নেন, তারও প্রমাণ পাওয়া গেছে।

ইমরানের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে প্যাটেল বলেন, তার কর্মকাণ্ড ও শারীরিক ভাষা একজন সুস্থ মানুষের মতো নয় বলে রিপোর্টে বলা হয়েছে। মানসিকভাবে সুস্থ মানুষ কখনো এমন ধরনের অঙ্গভঙ্গি করে না, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পিটিআই প্রধান রাজনীতিতে শালীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং অন্যদের প্রতি সম্মান দেখানো ভুলে গেছেন মন্তব্য করে প্যাটেল বলেন, আমিও বলছি যে ইমরানের মানসিক অবস্থা ভালো নয়।

পাক স্বাস্থ্যমন্ত্রীর এসব বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়, ইমরানের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী প্যাটেলের বিরুদ্ধে মানহানিসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: নিউজ নেটওয়ার্ক

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31