IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়: বাইডেন

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়: বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভ্যাকসিন পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা নিতে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মাস্ক বিষয়ে সিডিসির নতুন নির্দেশনার পর বাইডেন এ কথা বলেন। এছাড়া করোনা সংক্রমণ রোধে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠান জাকজমকপূর্ণ হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিবিসি জানায়, যুক্তরাস্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রথমবার দেশটিতে ”মাস্ক সার্বজনীন” করার কথা বলেছেন। বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে। অফিস, শপিংমলসহ অভ্যন্তরীণ স্থানগুলোতেও মাস্ক পরতে হবে বলে জানিয়েছে সিডিসি।

সিডিসি জানিয়েছে, ভ্যাকসিন আসা পর্যন্ত বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে। এরমধ্যে রয়েছে, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, অভ্যন্তরীণ স্থানসমূহে (অফিস, বাড়ি) মাস্ক পরা ও অপ্রয়োজনীয় জমায়েত না করা।

সিডিসির নতুন এই নির্দেশনার পর ভ্যাকসিন বিষয়ে কথা বলেন বাইডেন। ডেলাওয়ারের উইলমিংটনে দেয়া এক বক্তব্যে বাইডেন বলেন, আমার শাসনামলে দেশবাসীকে সঠিক কাজে আগ্রহী করতে সবকিছু করবো। যখন তারা সঠিক কাজটি করবেন তখন তা ভাল ফল বয়ে আনবে।

আগামী ২০ জানিয়ারি ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান সম্পর্কে বাইডেন বলেন, আমার ধারণা সেদিন একটি অনুষ্ঠান হবে, তবে আমি জানিনা কিভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। তবে তিনি আশা করছেন, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে কোনো বড় ধরেনর জনসামগম হবে না।

এদিকে ফাইজার দাবি করেছে তাদের ভ্যাকসিন করোনায় ৯৫ শতাংশ কার্যকর। আর ম্যাডোর্নার দাবি, তাদের ভ্যাকসিনের কার্যকারিতা ৯৪ শতাংশ। দুটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রে তাদের ভ্যাকসিন সরবরাহের অনুমোতির জন্য দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগে (এফডিএ) আবেদন করেছে।

দি পিউ রিসার্স সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ বর্তমানে ভ্যাকসিনের জন্য প্রস্তুত। এর আগে গত সেপ্টেম্বরে এই হার ছিল ৫১ শতাংশ।

ভ্যাকসিনের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি তুলে আনার বিষয় নিয়েও কথা বলেছেন জো বাইডেন। প্রকাশ্যে ভ্যকাসিন নিতে পারলে তার ভালো লাগতো বলেও জানান নতুন প্রেসিডেন্ট। এর আগে দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট- বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন জনসমুক্ষে ভ্যাকসিন নিতে প্রস্তুত।

তবে ভ্যাকসিন আশাবাদের কথা জানা গেলেও করোনার প্রকোপ বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। সিডিসি সতর্ক করেছে, ”যুক্তরাষ্ট্র উচ্চ মাত্রার সংক্রমণ পর্যায়ে পৌঁছেছে”। শুক্রবার দেশটিতে রেকর্ড আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৫ হাজার মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31