IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ডাটা সার্ভার করে ধর্ম পালনকারী মুসলিমদের গ্রেফতার করে চীন

ডাটা সার্ভার করে ধর্ম পালনকারী মুসলিমদের গ্রেফতার করে চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের শিনজিয়াং প্রদেশে ধর্মের দৈনন্দিন রীতিনীতি পালনকারী মুসলিমদের তালিকা তৈরি করতে বড় ধরনের একটি ডাটা সার্ভার গড়ে তুলেছে চীন সরকার। এ তালিকা অনুসারে গ্রেফতার করা হচ্ছে মুসলিমদের।

বুধবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, যেসব মুসলিম ইসলামের গুরুত্বপূর্ণ রীতিনীতি যেমন- নামাজ, কোরআন তেলাওয়াত ও হজে যাওয়ার মতো কাজ করেন, তাদের তথ্য এই ডাটা সার্ভারে জমা হয়। এ জন্য বড় ধরনের একটি ডাটা সার্ভার গড়ে তুলেছে চীন সরকার।

পরবর্তী সময় তাদের গ্রেফতার করা হয় এবং শিনজিয়াংয়ের পারফেকচারে আটক রাখা হয়। চীন এই অভিযানের নাম দিয়েছে ইন্টেগরেটেড জয়েন্ট অপারেশন্স প্লাটফর্ম (আইজিওপি)।

বুধবার প্রকাশিত এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, আইজিওপি প্রোগ্রামের আওতায় আটক দুই হাজার বন্দির ফাঁস হওয়া তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে- দৈনন্দিন ধর্মীয় রীতি পালন ছাড়াও উইঘুর মুসলিমদের রিলেশনশিপ, যোগাযোগ ও ভ্রমণ ইতিহাস সংগ্রহ করা হয় কর্তৃপক্ষের সন্দেহভাজনের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য।

এইচআরডব্লিউ’র জ্যেষ্ঠ চীনা গবেষক মায়া ওয়াং বলেন, আকসু তালিকা প্রমাণ করে কিভাবে চীন শিনজিয়াংয়ের মুসলিমদের বর্বর দমন-পীড়ন করে থাকে।

এমনকি কেন আটক করা হয়েছে এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে- আটকদের পরিবারের সদস্যদের এমন প্রশ্নের জবাবও দেয় না চীন সরকার।

জাতিসংঘের অনুমান ১০ লাখের বেশি টার্কিক মুসলিমকে (যাদের বেশিরভাগ ক্ষুদ্র উইঘুর নৃগোষ্ঠীর সদস্য) শিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলের বিভিন্ন ক্যাম্পে আটক করে রাখা হয়েছে।

মানবাধিকার কর্মীরা বলেন, এই আটকের উদ্দেশ্য হচ্ছে তাদের নৃতাত্ত্বিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলা এবং চীনা সরকারের প্রতি অনুগত হিসেবে গড়ে তোলা।

চীন সরকার অবশ্য নিয়মিত এসব অভিযোগ অস্বীকার করে থাকে এবং আটক ক্যাম্পগুলোকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বলে দাবি করে। সরকারের বক্তব্য হচ্ছে ‘ধর্মীয় উগ্রবাদ’ দূর করার জন্য এসব পদক্ষেপ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31