IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন সেনাবাহিনীতে যৌন নিপীড়ন-হত্যার অভিযোগ, বরখাস্ত ১৪

মার্কিন সেনাবাহিনীতে যৌন নিপীড়ন-হত্যার অভিযোগ, বরখাস্ত ১৪

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন সেনাবাহিনীতে হত্যা, যৌন নিপীড়ন ও হয়রানিসহ সহিংসতার কারণে টেক্সাসের ফোর্ট হুড ঘাঁটির দুই কর্মকর্তাসহ ১৪ সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছর ওই ক্যাম্পে ভেনেসা গিলেন নামে এক নারী সেনা সদস্য নিহত হওয়ার ঘটনার তদন্তের পর এই ব্যবস্থা নেওয়া হলো।

গতকাল মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। খবরে বলা হয়, ফোর্ট হুড ঘাঁটিতে হত্যা, যৌন নিপীড়ন ও হয়রানিসহ সহিংসতার বিষয়ে গতকালই মামলার ঘোষণা দেওয়া হয়। মামলায় ঘাঁটির প্রধান জেনারেল স্কট এফল্যান্ড এবং জেফারি ব্রডওয়াটার অন্তর্ভুক্ত আছেন।

মার্কিন সেনা সচিব রায়ান ম্যাকার্থি এ ব্যাপারে বলেন, ‘ফোর্ট হুডে মার্কিন সেনা সদস্য ভেনেসা গিলেনের হত্যাকাণ্ড আমাদের হতবাক করেছে। সেখানকার আরও গভীর সমস্যাগুলোও আমাদের নজরে এসেছে। এটা আমাদের কার্যক্রম, নীতিমালা এবং আমাদের নিজেদের সমালোচনা করতে বাধ্য করেছে।’

তিনি আরও বলেন, ‘ফোর্ট হুডে নেতৃত্ব নিয়ে ঝামেলাগুলো এসব সমস্যার কারণ।’ সেনাবাহিনীর নিখোঁজ সদস্যদের জন্য নতুন নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

চলতি বছর জুনের শেষাংশে মার্কিন নারী সেনা সদস্য ভেনেসা গিলেনের মরদেহ উদ্ধার হয়। এর আগে প্রায় দুমাস তিনি নিখোঁজ ছিলেন। তদন্তকারীরা বলছেন, তাকে ফোর্ট হুডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভেনেসার মৃত্যুতে অ্যারন রবিনসন নামে এক ব্যক্তিকে সন্দেহ করা হয়। গত ১ জুলাই পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে তিনি আত্মহত্যা করেন।

বিবিসি আরও জানিয়েছে, ভেনেসা গিলেনের পরিবারের অভিযোগ, অ্যারন রবিনসন তাকে যৌন হেনস্থা করেছিলেন। কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, রবিনসনের বিরুদ্ধে ভেনেসাকে যৌন নির্যাতন বা লাঞ্ছিত করেছেন বলে যে অভিযোগ করেছেন, তার কোনো প্রতিবেদনে নেই। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

ভেনেসার বোন বিবিসিকে বলেছেন, ‘আমার বোন একজন মানবিক মানুষ এবং আমি তার হত্যার ন্যায় বিচার চাই।’

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন সেনাবাহিনী এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পর দেখা যায়, গত এক বছরে ফোর্ট হুডে নিযুক্ত ২৫ সেনা আত্মহত্যা, হত্যা বা দুর্ঘটনায় মারা গেছেন।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন জ্যেষ্ঠ নেতার উপর যখন তার অধীনস্তরা বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেন, তখন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়াই উপযুক্ত এবং প্রয়োজনীয়।

মার্কিন সেনা সচিব রায়ান ম্যাকার্থি যে নীতিমালা গ্রহণ করেছেন, সেখানে সেনা কামন্ডারদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিখোঁজ বা অনুপস্থিত সদস্যদের তালিকা করতে বলা হয়েছে। ওই সেনাদের শনাক্তের পর তাদের অনুপস্থিতির কারণ জানা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31