IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> সাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি

সাইবার হামলা চালিয়ে ভ্যাকসিনের নথি চুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির(ইএমএ) সার্ভারে সাইবার হামলা চালিয়ে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের নথি চুরির ঘটনা ঘটেছে। ইএমএ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আরো দুটি ভ্যাকসিনের অনুমোদনে কাজ করছে ইএমএ এবং কয়েক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানিয়েছে।

তবে সাইবার হামলায় এই ভ্যাকসিন দুটির অনুমোদনে কোনো প্রভাব ফেলবে না বলে ইএমএ আশ্বস্ত করেছে। হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও ইএমএ তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছে।

তাদের একজন মুখপাত্র জানান, সাইবার হামলার ঘটনার তদন্ত চলছে। এছাড়া বায়োএনটেকের পক্ষ থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে।

বায়োএনটেক জানায়, আমাদেরকে বলা হয়েছে ইএমএ-এর সার্ভারে সাইবার হামলা হয়েছে। হামলাকারীরা তাদের নথিতে ঢুকেছে। ফাইজার এবং বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্যানডিডেট বিএনটি১৬২বি২ সম্পর্কিত তথ্য ইএমএ-এর সার্ভারে রাখা ছিল। এসব নথিতে বেআইনিভাবে কেউ ঢুকে পড়েছে।

বায়োএনটেক আরও জানায়, এই হামলা ভ্যাকসিন অনুমোদনের সময়সীমায় কোনো প্রভাব ফেলবে না বলে ইএমএ তাদের আশ্বস্ত করেছে। এই হামলার বিষয়ে বিস্তারিত সবাইকে জানানো হবে। মানুষের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব এবং কাজের প্রতি স্পষ্টতা বোঝাতেই এই কাজ করা হবে বলে বায়োএনটেক জানায়।

ইউরোপীয় ইউনিয়নে ওষুধ ব্যবহারের অনুমতি দিয়ে থাকে ইএমএ। যুক্তরাজ্যে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরুর পর মডার্নার তৈরি ভ্যাকসিন নিরাপদ কিনা এবং তা ব্যবহারের অনুমতি দেয়া যায় কিনা তা নিয়ে কাজ করছে তারা। তবে এই হামালায় মডার্নার তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগেও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও এ বিষয়ে দায়িত্ব প্রাপ্তদের হ্যাকিংয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে। সােইবার হামলার চেষ্টাও হয়েছে এর আগে। সর্বশেষ এই ঘটনা আবারও সবার জন্য সতর্ক বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31