IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জন
Home >> টপ নিউজ >> প্রবাস >> এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন মরক্কোর

এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন মরক্কোর

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় রাজি হয়েছে আরব লিগ সদস্য মরক্কো। বৃহস্পতিবার এক টুইট পোস্টে নতুন এ খবরটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যাকে ইরানের প্রভাব মোকাবেলায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে আঞ্চলিক সমর্থন বাড়াতে ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের সঙ্গে শান্তিচুক্তি হয়েছে ইসরাইলের।

ট্রাম্প লিখেছেন– আজ আরেকটি ঐতিহাসিক সফলতা অর্জিত হয়েছে। আমাদের দুই মহান বন্ধু ইসরাইল ও মরক্কো পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে এটি একটি বড় সফলতা।

হোয়াইট হাউস বলছে, ট্রাম্প ও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এ বিষয়ে একমত হয়েছেন যে, ইসরাইলের সঙ্গে মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং আঞ্চলিক স্থিতিশীলতা এগিয়ে নিতে অর্থনেতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারিত করবে।

চুক্তিতে বলা হয়, রাবাত ও তেলআবিবে একটি যোগাযোগ অফিস খোলা হবে। পরে দূতাবাস স্থাপন করা হবে। সব ইসরাইলির জন্য ইসরাইল থেকে মরক্কোয় সরাসরি ফ্লাইটের অনুমোদন দেবে মরক্কো।

এটিকে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মরক্কোর বাদশাহকে ধন্যবাদ জানিয়ে টেলিভিশন ভাষণে তিনি বলেন, ইসরাইল ও মরক্কোর জনগণ আধুনিক জমানায় এক উষ্ণ সম্পর্ক স্থাপন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31