IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের গণ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে সোমবার। আর দেশটিতে প্রথম টিকা নিয়েছেন ৫২ বছর বয়সী নিউ ইয়র্কের নার্স সান্ড্রা লিন্ডসে। এছাড়া অন্যদের টিকা দেয়ার লক্ষ্যে ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লাখ সরবরাহ করা হয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। পুরো ডিসেম্বর জুড়ে এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করে শুক্রবার বিশেষজ্ঞরা টিকার জরুরি অনুমোদন দেন। এরপর শনিবার সরকারিভাবে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যকহারের ছাড়পত্র দেয় খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ (এফডিএ)।

এরপর সোমবার টিকা দেয়া শুরু হয় যুক্তরাষ্ট্রে। আর প্রথম টিকাটি নেন নিউ ইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের আইসিইউয়ের নার্স সান্ড্রা লিন্ডসে। তার এই টিকা নেয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো টুইটারে টিকা দেয়ার ছবি প্রকাশ করেন।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা শুরুর বিষয়টি টুইটারে জানান। তিনি বলেন, ‘প্রথম টিকা দেয়া হয়েছে। শুভ কামনা যুক্তরাষ্ট্র, শুভ কামনা বিশ্বের সবার জন্য।’

এদিকে প্রথম টিকা নেয়ার সুখকর অনুভূতি জানিয়েছেন সান্ড্রা লিন্ডসে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে সুস্থ হয়ে যাচ্ছি। অন্য যেকোনো টিকা নেয়ার অনুভূতির চেয়ে কোনো ভিন্নতা ছিল না। আমি মনে করি, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় শেষ হওয়ার শুরু হলো আজ। সবাইকে বলতে চাই, এই টিকা নিরাপদ। আমরা সবাই মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। সুতরাং সবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।’

সোমবার যুক্তষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এদিন থেকেই শুরু হয়েছে টিকা কর্মসূচি। আগামী এপ্রিলের মধ্যে দেশটিতে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়া হবে বলে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে সাতটি করোনা টিকা প্রস্তুতিতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে চারটিই রয়েছে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। এর মধ্যে দু’টির প্রস্তুতকারক হলো ফাইজার এবং মডার্না। আর এই দুই সংস্থাই ‘ইইউএ’ অর্থাৎ ‘এমার্জেন্সি ইউজ অথোরাইজেশন’ বা জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র চেয়েছিল। এর মধ্যে ফাইজারকেই প্রথম জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে এফডিএ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31