IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনা পজিটিভ ম্যাক্রোঁ, আইসোলেশনে তিন দেশের সরকারপ্রধান

করোনা পজিটিভ ম্যাক্রোঁ, আইসোলেশনে তিন দেশের সরকারপ্রধান

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। গুরুতর উপসর্গ না থাকায় হাসপাতালে না নিলেও আপাতত সাতদিন বাসায় আইসোলেশনে থাকবেন তিনি। সেখান থেকেই জরুরি কাজকর্ম চালিয়ে যাবেন এ নেতা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস কর্তৃপক্ষ।

এমান্যুয়েল ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এ খবরে রীতিমতো শোরগোল পড়ে গেছে বিশ্বে। করোনা পজিটিভ হয়ে ফরাসি প্রেসিডেন্ট শুধু একাই আইসোলেশনে যাচ্ছেন না, সঙ্গে নিচ্ছেন আরও অন্তত তিনটি দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানকে!

গত সপ্তাহে ব্রাসেলসে কয়েক ডজন বিশ্বনেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনসহ আরও অনেকে। অবশ্য এরপরে জার্মান চ্যান্সেলরের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার কার্যালয়।

ইইউ’র ওই সম্মেলনে হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মুখে আদর করে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছিল ম্যাক্রোঁকে। এসময় তাদের কয়েক হাত দূরেই ছিলেন অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ।

সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে ছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু, ইতালীয় প্রধানমন্ত্রী জিউসেপ কোৎ, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড সাসোলি প্রমূখ। এসময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানদের একাধিকবার স্পর্শ করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

গত বুধবার এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। এলিসি প্যালেসের সিঁড়িতে তাকে জড়িয়েও ধরেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কস্তার পূর্বনির্ধারিত সব সফর বাতিল করা হয়েছে এবং তিনি সেলফ-আইসোলেশনে রয়েছেন।

গত ১৪ ডিসেম্বর প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, ম্যাক্রোঁ করোনা পজিটিভ শোনার পর সাতদিনের জন্য সেলফ-আইসোলেশনে গিয়েছেন তাদের প্রধানমন্ত্রী।

মাত্র একদিন আগেই গোটা ফরাসি মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আইসোলেশনে থাকছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স। তবে তার শরীরে কোনও উপসর্গ নেই।

সম্প্রতি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও সাক্ষাৎ হয়েছে ফরাসি প্রেসিডেন্টের। তবে মিসরীয় প্রেসিডেন্ট আইসোলেশনে গিয়েছেন কি না তা এখনও নিশ্চিত নয়।

কোভিড-১৯ আক্রান্ত ম্যাক্রোঁর সঙ্গে আইসোলেশনে যেতে হচ্ছে তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকেও। তার শরীরেও কোনও উপসর্গ নেই।

এমান্যুয়েল ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে যাওয়ার তালিকায় রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলও।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এমান্যুয়েল ম্যাক্রোঁর মাধ্যমে আর কোথায় কোথায় ভাইরাস ছড়াতে পারে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

এর আগে, এলিসি প্যালেস এক বিবৃতিতে জানায়, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁর শরীরে উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে। আপাতত বাসায় থেকেই জরুরি কাজ সারবেন তিনি। তবে সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শরীরে কী ধরনের উপসর্গ ছিল তা জানানো হয়নি।

আগামী ২২ ডিসেম্বর লেবানন সফরে যাওয়ার কথা ছিল ম্যাক্রোঁর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ সফর বাতিল করা হয়েছে।

ইউরোপে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। দেশটিতে এপর্যন্ত ২৪ লাখের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৫৯ হাজার ৪৭২ জন।

সূত্র: আল জাজিরা, ডেইলি মেইল

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31