IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে আক্রান্ত সাড়ে ৭ কোটি ছাড়াল, নতুন মৃত্যু ১৩ হাজার

বিশ্বে আক্রান্ত সাড়ে ৭ কোটি ছাড়াল, নতুন মৃত্যু ১৩ হাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নিয়েছে। গত একদিনেও প্রায় ১৩ হাজার মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন সোয়া সাত লাখ মানুষ। এতে করে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত কোটি ছাড়িয়েছে আজ। এদিনও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৩৯২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লাখ ৬০ হাজার ৪৬৭ জনে। নতুন করে ১২ হাজার ৮২৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৬৭ হাজার ৪৩৫ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ২৮ লাখ ৩৮ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৭৭ হাজার ২৩৫ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৯ লাখ ৭৭ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪৪ হাজার ৮২৯ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭১ লাখ ১১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৭ লাখ ৬৩ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৯ হাজার ১৫১ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৪ লাখ ২৭ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৯ হাজার ৬১৯ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৬৮০ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৬৪ জনের।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৯ লাখ ৪৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৬ হাজার ৫২ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৬৭ হাজার ২২০ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৫ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ৪৮ হাজার ৭৭৭ জনের।

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১২ লাখ ৭৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৬৯ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ শুক্রবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ১৯২ জনের।
এআই/এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31