IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী পবায় বাক্স ভেঙে দরপত্র লুটের ঘটনায় মামলা

রাজশাহী পবায় বাক্স ভেঙে দরপত্র লুটের ঘটনায় মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহী পবা উপজেলার হাট-বাজারের দরপত্র জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। নগরীর শাহ মখদুম থানায় মামলাটি করেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. কায়সার আলম। এ মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. কায়সার আলম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। তারা সবাইকে চেনেন না। এ কারণে ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হাট-বাজারের ইজারার দরপত্র জমা দিতে এসে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ৮-১০টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ছোঁড়া হয় কয়েক রাউন্ড গুলি। এসময় বাক্স ভেঙে দরপত্র লুট করা হয়।

সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে আহত হয়ে শাকিলুর রহমান রণ নামের এক যুবদল নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শাকিলুর নগরীর শাহ মখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। সংঘর্ষের পর উপজেলার প্রশাসন হাট-বাজার ইজারার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিশও জারি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, দরপত্র জমা দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news