IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর,চিকিৎসাধীন মা,

বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর,চিকিৎসাধীন মা,

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : কবিরাজে কাছে হাঁড় ভাঙার চিকিৎসা করাতে যাওয়ার পথে রাজশাহীর বাঘায় জামিল হোসেন (৫) নামে এক শিশু ট্রাকের (রাজ মেট্রো- ড-১১ -০১৭৮) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাম হাতের হাঁড় ভেঙ্গে শিশুর মা রওশনারা বেগম আহত হয়েছে । মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে।

জানা য়ায়, নিজের ভ্যানে চড়ে কবিরাজের কাছে যাওয়ার পথে উপজেলার দিঘা আঠালিয়া জামাল ম্যানেজারের বাড়ি সংলগ্ন এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে মা ও শিশু ট্রাকের চাকার তলে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিশু ও বাম হাতের হাঁড় ভেঙে আহত হয় শিশুর মা। স্থানীয়রা চালক প্রনব কুমার ও রেবার হাসান আলীকেসহ ট্রাকটি আটক করে এবং নিহত শিশুর মা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত শিশুর পিতা জানান, রমজানের প্রথমদিন ভাই-বোন খেলার সময় জামিলের গলার কলারবোনের হাড় ভেঙ্গে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও ফলাফল ভালো পাননি।

মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্বামী- স্ত্রী শিশুকে নিয়ে নিজের ভ্যানযোগে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামের কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথি মধ্যে র্দুঘটনায় প্রাণ হারায় ছেলে আহত হয় স্ত্রী। নিজের চোখের সামনে সেই দৃশ্য মনে হতেই বাকরুদ্ধ হচ্ছিলেন মুঞ্জিল হোসেন। আসর নামাজের পর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে দাফন করা হবে বলে নিহতের পারিবারি সুত্রে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চালক ও লেবার সহ ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে নিহত শিশুর পিতা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে। শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news