IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাঘায় একই দলের মারামারি, আহত -৯

ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাঘায় একই দলের মারামারি, আহত -৯

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বাঘায় একই দলের দুই জনের মারামারিতে ৯জন আহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী বকুল হোসেন পক্ষের কর্মী জাহিদ হাসান নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দুটি ছবিসহ একটি পোস্ট দিয়ে লিখেছেন ‘গতকাল ২৪ শে রমজান মনিগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক পিন্টুর নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী গোলাপের বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফেজবুকের পোস্টটি আয়নাল হক পিন্টু ও তার সমর্থকদের নজরে আসে। ওইদিন বিষয়টি নিয়ে মনিগ্রাম বাজারে উভয়ই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা হলেন, উপজেলার মনিগ্রামের সোহাগ আলী (১৮), বকুল হোসেন (৩৮), রনি হোসেন (৩১), আলিফ হোসেন (২০), ফারুক হোসেন (৪০) কুদরত আলী (৪১), সোহেল রানা (৩০) এবং উপজেলার তুলশিপুর গ্রামের জাহিদ হোসেন(৩০) ও মজিবর রহমান (৪১)। এদের মধ্যে সোহাগ আলী (১৮) এর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আয়নাল হক পিন্টু বলেন, ‘ এটা অপপ্রচার। আসল ঘটনা হচ্ছে, ‘আমিসহ এলাকার অনেক লোকের কাছে বকুল হোসেন ও তার সমর্থকেরা ঈদ উপলক্ষে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে। তার মধ্য ফেসবুকে লিখেছেন, আমি আওয়ামী লীগের নেতার বাড়িতে ইফতার করে বেড়াচ্ছি। এ বিষয়ে মনিগ্রাম বাজারে জানতে তার কাছে জবাব চাইলে তারা আমার ও আমার লোকজনের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করে এবং বাজারে রাশিদুলের গুড়ের আড়ত ভাংচুর করে।’

এ ব্যাপারে বকুল হোসন বলেন, ওয়ার্ডের সভাপতি আয়নাল হক পিন্টু ইউনিয়নের বিএনপির সভাপতিসহ নেতাদের নিয়ে আওয়ামী লীগের গোলাপের বাড়িতে ইফতারে যাওয়ায় জাহিদ ফেসবুকে লেখালেখি করে। এ জন্য আয়নাল হক মনিগ্রাম বাজারের দক্ষিণ মাথায় যেতে নিষেধ করেন। ওইদিন রাতে জাহিদ বাজারের গেলে আয়নাল হক ও তার লোকজন হামলা করে। এতে উভয়ের মধ্যে মারামারি ঘটনায় অনেকেই আহত হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ করিনি

আওয়ামী লীগ নেতার পুরো নাম গোলাম মোস্তফা। তার বাড়িতে দাওয়াত খাওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারির বিষয়ে তিনি বলেন, তিনি একজন সার ব্যবসায়ী। যখন যে দল ক্ষমতায় আসে তাদের সঙ্গে চলতে হয়। আগে বিএনপির সঙ্গে চলেছেন। আওয়ামী লীগের সময় তাদের সঙ্গেও চলতে হয়েছে। তিনি কোনো নেতা নন। প্রতি বছর তার বাবা-মায়ের দোয়ার একটি অনুষ্ঠান রমজানের শেষের দিকে করে থাকেন। এবার গড় ২৪ মার্চ সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তিনি বলেন, তার ফুফাত ভাই কালু বিএনপির রাজনীতি করে। সে কয়েকজন বিএনপি নেতাকে দাওয়াত করেছিলেন। তিনি নিজেও কয়েকজনকে করেছেন। এই অনুষ্ঠানে বকুল হোসেন দাওয়াত পাননি। এই ক্ষোভে তিনি ফেসবুকের তাকে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী বলে প্রচার করেছেন। এখন কী করবেন বুঝে উঠতে পারছেন না।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।##
আব্দুল লতিফ মিঞা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news