IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> সহকর্মীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে খুন

সহকর্মীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে খুন

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজস্থানের জয়পুরে এক নারী সাংবাদিককে করা শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন তার সহকর্মী, সম্প্রচার সাংবাদিক অভিষেক সোনি (২৭)। পরে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই নারী সাংবাদিককে শ্লীলতাহানি করে দুস্কৃতিকারীরা। দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় এ সাংবাদিক গতকাল বুধবার রাতে মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত ৮ ডিসেম্বর রাত ১১টার দিকে নৈশভোজ শেষে ওই নারী সাংবাদিকের সঙ্গে ফিরছিলেন অভিষেক। পথে ওই নারী সাংবাদিকের শ্লীলতাহানি করেন তিন ব্যক্তি। অভিষেক তার প্রতিবাদ করায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় অনেক পথচারী তার পাশ দিয়ে গেলেও তাকে সহযোগিতা করতে আসেনি। এরপর তাকে স্থানীয় এসএমএস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির ট্রমা সেন্টারে গত বুধবার রাতে তিনি মারা যান।

জয়পুর পুলিশ ওই নারী সাংবাদিকের জবানবন্দি গ্রহণ করেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১এ, ৩০৭, ৩০২ (হত্যা) ধারায় মামলা দায়ের করেছেন। অভিষেকের পরিবার বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত তিনজনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তারকৃত ও অন্য দুই অভিযুক্ত চিহ্নিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শঙ্কর চৌধুরী। বাকি দুজন হলেন- কানারাম জাত ও সুরেন্দ্রর জাত। তবে অভিষেকের পরিবার দাবি করেছে, পুলিশ এ মামলাটি ভালোভাবে তদন্ত করেনি।

জয়পুরেরে সহকারী পুলিশ সুপার (অপরাধ) অজয় পাল লাম্বা বলেন, ‘আমরা ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমরা এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। বাকি দুজনকে শিগগিরিই গ্রেপ্তার করা হবে। তারা বর্তমানে পলাতক রয়েছেন, তাদেরকে ধরতে আমরা টিম গঠন করেছি।’

কংগ্রেস শাসিত রাজ্য সরকারের সমালোচনা করে রাজস্থান রাজ্যের বিজেপি প্রধান সতিশ পুনিয়া বলেন, ‘গত দুই বছর ধরে অশোক গেহলটের শাসনে রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতন্ত্রের রক্ষী ও করোনা যোদ্ধা সাংবাদিকরা এখানে নিরাপদ নয়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31