IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাশ্মীরের নির্বাচনে বিজেপিবিরোধী জোটের বিশাল জয়, আটক ৭৫

কাশ্মীরের নির্বাচনে বিজেপিবিরোধী জোটের বিশাল জয়, আটক ৭৫

ধূমকেতু নিউজ ডেস্ক : কাশ্মীরের নির্বাচনে বিজেপিবিরোধী জোটের বিশাল জয় পেয়েছে। এদিকে বিজেপির হারের পর কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের ৭৫ নেতাকর্মীকে আটক করেছে ভারতীয় পুলিশ। নির্বাচনে ২৮০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। কাশ্মীর উপত্যকা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন।

স্থানীয় রাজনৈতিক জোট পিএজিডি পেয়েছে ১১২টি, বিজেপি ৭৪টি এবং জোটের সমর্থনকারী কংগ্রেস ২৬টি আসন পেয়েছে। ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংবলিত ৩৭০ ধারা বিলোপের পর প্রথম নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিল কাশ্মীরিরা।

কাশ্মীরে জেলা নির্বাচনের পর রাজ্যের অন্তত ৭৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিবিরোধী জোটের জয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদেরকে আটক করেছে পুলিশ। স্থানীয় কয়েকজন নেতা ও পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও আলজাজিরা।

২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট আট ধাপের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচনের প্রকাশিত ফলে দেখা গেছে, ২৮০ আসনের মধ্যে
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নিষিদ্ধ দল জামায়াতে ইসলামীর নেতা ও সদস্য রয়েছেন। সম্ভাব্য অস্থিতিশীলতা রোধে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি। তবে নির্বাচনে অংশ নেয়া জোটের অন্যতম শরিক ও কাশ্মীরের আঞ্চলিক রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান নবী দার বলেছেন, এই আটকের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে।

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, জোটের বিজয়ের মাধ্যমে এটাই প্রমাণিত হয়, মোদি কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কাশ্মীরিরা মেনে নেয়নি।

ভারতপন্থী কিন্তু কাশ্মীরের স্বায়ত্তশাসনে বিশ্বাসী জোট- পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন নির্বাচনে ২৮০টি আসনের মধ্যে ১১২টিতে জয় লাভ করেছে। আট ধাপে নেয়া এ নির্বাচন ২৮ নভেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়। নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৭৪টি আসন পায় যেখানে মাত্র ৩টি ছিল কাশ্মীর উপত্যকা থেকে। গত বছরের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর সেখানকার অনেক বিচ্ছিন্নতাবাদী নেতাকর্মীকে আটক করে ভারত সরকার। এছাড়া ওই অঞ্চলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়, যা এখনও কার্যকর রয়েছে। তখন যারা আটক হয়েছিলেন তাদের অনেকেই স্থানীয় নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন।

কাশ্মীরের রাজনীতিকরা বলছেন, নির্বাচনের ফলাফলে এটাই পরিষ্কার হয়েছে যে কাশ্মীরের জনগণ গত বছরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সহযোগিতা করছে এমন অভিযোগ ভারত অনেক বছর থেকেই করে আসছে। এই অঞ্চলে সহিংসতায় এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক, সশস্ত্র যোদ্ধা ও সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31