IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
Home >> টপ নিউজ >> কৃষি >> মান্দায় দুটি নার্সারিতে ইউক্যালিপটাসেরচারা নিধন, ক্ষতিপূরণ পাবেন চাষিরা

মান্দায় দুটি নার্সারিতে ইউক্যালিপটাসেরচারা নিধন, ক্ষতিপূরণ পাবেন চাষিরা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর মান্দা উপজেলার বড়পই নার্সারি পল্লীতে অভিযান চালিয়ে দুটি নার্সারি থেকে সাড়ে ১৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাফফর হোসেন ও রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও শাহ আলম মিয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত ইউক্যালিপটাসের চাষ নিষিদ্ধ। নিয়ম ভেঙে এই গাছের চারা উৎপাদন করায় দুটি নার্সারিতে অভিযান চালিয়ে চারা ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের প্রতি চারার জন্য ৪ টাকা হারে সরকারি প্রণোদনা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষির স্বার্থে এ ধরনের গাছ চাষ নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়মিত নজরদারির আওতায় এনে এ ধরণের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে রিয়াজ উদ্দিনের মালিকানাধীন ‘মেসার্স কনক চাঁপা নার্সারি’ থেকে ১০ হাজার ৫০০টি এবং মোজাম্মেল হকের ‘আল আমিন নার্সারি’ থেকে ৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ইউক্যালিপটাস গাছ দ্রæত বৃদ্ধি পেলেও এটি অত্যধিক পরিমাণে পানি শোষণ ও মাটির উর্বরতা নষ্ট করে। এজন্য কৃষিজমি বা বসতবাড়ির আশপাশে এ গাছের চাষ নিরুৎসাহিত করছে সরকার।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930