IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের মতবিনিময়

তানোরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, তানোর : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। গত শনিবার(৫জুলাই) সন্ধ্যায় তানোর থানার মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিক ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় তানোর পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি সমশের সরকার, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।

এছাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, সহসভাপতি মফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, সদস্য মাহবুব জুয়েল, মমিনুল ইসলাম মমিন, ওবায়দুর রহমান সুজন, হামিদুর রহমান চৌধুরী, সৈয়দ মাহমুদ শাওন, রাজু আহমেদ,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য প্রেরণা। এই চেতনা বুকে ধরে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি আরও বলেন, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য প্রকাশে কোনো সমস্যা হলে আমি সবসময় সাংবাদিকদের পাশে থাকব। আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের অবদান আছে। দেশকে এগিয়ে নিতে আগামী দিনেও আপনারা সেই ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা আপনাদের কাছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news