IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘নারী সুরক্ষা’য় হিন্দু যুবকদের অস্ত্র হাতে নিতে বললেন বিজেপি নেতা

‘নারী সুরক্ষা’য় হিন্দু যুবকদের অস্ত্র হাতে নিতে বললেন বিজেপি নেতা

ধূমকেতু নিউজ ডেস্ক : মাঝে মাঝেই বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সাংসদ ও দলের পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। এবার নারীদের সম্মান বাঁচাতে হিন্দু যুবকদের সরাসরি হাতে অস্ত্র তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৩০ ডিসেম্বর) এক জনসভায় তিনি এমন নির্দেশ দেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হিন্দু জাগরণ মঞ্চের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। সেসময় এই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘ভগবান রামচন্দ্র ছোট থেকে অস্ত্র তুলেছেন, মা-বোনেদের সম্মান রক্ষার্থে হিন্দু যুবকদের এক হতে হবে। প্রয়োজনে হলে অস্ত্র ধরতে হবে। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। ধর্ম রক্ষার্থে, সম্মান রক্ষার্থে, প্রাণ রক্ষার্থে অস্ত্র ধরাটা আইনের চোখে কোনও অপরাধ নয়। আমরা সেটাই করব।’

তিনি আরও বলেন, ‘আগে প্রতিশোধ নিতে হবে, তারপর থানায় যেতে হবে।’

এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। অমর্ত্য সেন সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বভারতীর জায়গায় তার নাকি জমি রয়েছে। তিনি এ বিষয়ে জবাব দিন। না হলে মামলা করুন। কোনও সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ যদি ভুল হয় সেটা ঠিক নয়। আর জমি যদি সত্যিই কব্জা করা হয়ে থাকে। তাহলে কি তিনি নোবেল পুরস্কার ফেরত দেবেন? উনি ভুল প্রমাণিত হলে কি বলা হবে জমি চোরকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে?’

তিনি আরও বলেন, ‘দেশ তাকে অনেক কিছু দিয়েছে। তিনি কি দিয়েছেন?’ এরপর মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই বিষয়ে তথ্য প্রমাণ দেয়া উচিত। তিনি (মমতা) ওখানে ছুটে গিয়ে ঝোল টানছেন।’

অমর্ত্য সেন সম্পর্কে তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে তৃণমূল এবং সিপিএম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31