ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার ও নাটোর সদরের বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে এবং অনিরুদ্ধ-আশরাফ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫০০ ফলজ, বনজ, ফুল ও ঔষধী গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে আলাদী, গোবিন্দনগর, ধরাইলে এলাকার রাস্তা, বাজার, মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ে এসব গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মোঃ আব্দুল মতিন, ধরাইল ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাস্টার, আচলকোট-আলাদী বাগে জান্নাত কওমি মাদ্রাসার সভাপতি ডা. মোঃ হোসেন আলী, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আল আসাদ কাজল, কবি মোঃ সুমন প্রামাণিক, মাদ্রাসার মুহতামীম মুফতি মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।


