IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> সোলাইমানি হত্যার প্রতিশোধ গ্রহণের মেয়াদ নেই: ইরানি সেনাপ্রধান

সোলাইমানি হত্যার প্রতিশোধ গ্রহণের মেয়াদ নেই: ইরানি সেনাপ্রধান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী বাকেরি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতেই হবে।

শহীদ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী প্রাক্কালে দেয়া এক বাণীতে মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করেছেন।

জেনারেল সোলাইমানির চিন্তা ধারা বোঝার ওপর গুরুত্ব আরোপ করে মোহাম্মদ বাকেরি বলেন, ইরান এবং অন্যান্য স্বাধীনতাকামী জাতিগুলো তার হত্যার প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসীরা বিনা প্রতিশোধে ছাড় পাবে না বলেও তিনি উল্লেখ করেন।

জেনারেল বাকেরি বলেন, ৩ জানুয়ারি হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক একটি দিন, যে দিনে আমেরিকার যত্নে লালিত-পালিত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নির্মূলকারী একজন সাহসী মানুষ শহীদ হয়েছেন। বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য কাজ করেছেন অথচ তাকে কাপুরুষোচিতভাবে শত্রুরা হত্যা করেছে।

জেনারেল সোলাইমানিকে মোহাম্মাদ বাকেরি জাতীয় এবং ইসলামি দুনিয়ার বীর বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, শহীদ কাসেম সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের একজন মহান কমান্ডার, তিনি মুসলিম দেশগুলোকে শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে একক কমান্ডের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন এবং বলদপি আমেরিকার দর্প চূর্ণ করেছিলেন। সূত্র: পার্সটুডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31