IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় এনসিপির উঠান বৈঠক ,গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান,বিচার সংস্কারের দাবি

বাঘায় এনসিপির উঠান বৈঠক ,গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান,বিচার সংস্কারের দাবি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) উপজেলার আড়ানী পৌরসভার ফুলমন নেছা (এফএন) বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত পৌণে ৮টা পর্যন্ত। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান,বিচার সংস্কারের নতুন সংবিধান রচনার মতো দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতারা মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠনের যুগ্ন সদস্য সচিব ফরিদুল হক। তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে। এ সময় উপস্থিত সবার কাছে তাঁদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে—তা জানতে চান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বৈঠকে আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ন মুখ্য সংগঠক আলী নাসের খান,যুগ্ন আহ্বায়ক মুনিরা শারমিন,উত্তরাঞ্চল সংগঠন ও অঞ্চল তত্বাবধায়ক ইমরান ইমন,রাজশাহী জেলা যুগ্ন সমন্বয়কারি নাহিদুল ইসলাম সাজু,এনসিপির জুলাই গন অভ্যুথøানে আহত ও এনসিপির বাঘা থানার সদস্য বাদশা আলীসহ সংগঠনের নেতারা। বৈঠকে এলাকার মুরব্বি, নারী, যুবক, কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news