IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

তানোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : “আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” প্রতিপাদ্যে রাজশাহীর তানোর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ হল রুমে এ কন্যা শিশু ও অভিভাবকদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমি কন্যা শিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু একটি দিনে নয়, সারা বছর আমাদের সচেতন থাকতে হবে কন্যা শিশুদের অধিকার নিয়ে। তাদের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করাই হবে আমাদের মূল লক্ষ্য।

সমাজের প্রতিটি কন্যাশিশুকে সুরক্ষা ও সম্মানের সাথে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তাদের ভেদাভেদহীনভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা নিজেদের সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

সকলে মিলে এমন একটি সমাজ গড়ি যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী , মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, টিএইচও বার্নাবাস হাসদা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য জাকির হোসেন, সহকারি প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক এইচএম.ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news