ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আনোয়ারুল ইসলাম উপজেলার মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।#
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news