IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘায় দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘায় দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন অঙ্গসংগঠনের আয়োজনে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাউসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফজলুল হক।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (বাঘা-চারঘাট) রাজশাহী -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য রমেস দত্ত, বাঘা উপজেলা সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুকলেছুর রহমান মুকুল,
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম,রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাকিম মাস্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ,সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন,পৌর কৃষকদলের আহ্বায়ক আলী হোসেন জনি, মালোশিয়া মাল্লাকা শাখার যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু, জেলা যুবদলের সাবেক সদস্য আল আমিন জমাদার, আড়ানী পৌর সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, বাউসা প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, আড়ানী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক মাস্টার, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মী, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী।

শেষে ওলামাদলের নেতা সাজেদুল ইসলাম, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news