IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলাম

বাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম মন্ডল। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।

আসাদুল ইসলাম মন্ডল বাগমারা উপজেলার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা প্রশাসন পরিচালনা করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে একডালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি ও দিকনির্দেশনা অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আসাদুল ইসলাম মন্ডল একজন আদর্শ প্রধান শিক্ষক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই স্বীকৃতি উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় আসাদুল ইসলাম মন্ডল বলেন, ০১/০১/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যবধি কর্মরত আছি। চাকুরীর বয়স ৩২ বছর। ভবিষ্যতেও তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও জ্ঞানভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031