IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> রুশ বিমান হামলা, ইউক্রেনের বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

রুশ বিমান হামলা, ইউক্রেনের বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ওপর আরেকটি ভয়াবহ আক্রমণ চালিয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্ফোরণে কিয়েভ কেঁপে উঠেছে। শূন্যের নিচে তাপমাত্রায় তীব্র ঠান্ডার মধ্যে দেশজুড়ে প্রায় ১২ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খবর রয়টার্সের।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেছেন, রাজধানীর প্রায় সাড়ে তিন হাজার ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাতের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের (১৪ ফারেনহাইট) আশেপাশে ছিল।

তিনি বলেন, ১৬০ জনেরও বেশি জরুরি কর্মী রাজধানীতে তাপ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন। কর্মীরা অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায়ও কাজ করছে, বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনে।

জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিহাল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, রাজধানী কিয়েভে ৮ লাখের বেশি পরিবার এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আরও প্রায় ৪ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

কিয়েভে এর আগেও দফায় দফায় হামলার কারণে কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। ফলে অনেক অ্যাপার্টমেন্ট এরই মধ্যে ঠান্ডায় জমে গেছে।

সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মার্কিন-মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনা দ্বিতীয় দিনেও অব্যাহত থাকার পরেও কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না এবং আলোচনা চলমান থাকার মধ্যেই ইউক্রেনে হামলা চালালো মস্কো। আগামী সপ্তাহেও আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বেরিডেনকো বলেছেন, রাশিয়া রাজধানী কিয়েভ এবং দেশের উত্তর ও পূর্বের চারটি অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। আমরা দ্রুত ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পুনরুদ্ধার করছি। যতটা সম্ভব আমদানি বৃদ্ধি করছি এবং নতুন বিকল্প ক্ষমতা চালু করছি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ হামলায় রাজধানীতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলায় এক শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ক্লিটসকো কিয়েভের সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্ব উপশহর ট্রয়েশচিনা পরিদর্শন করেছেন। সেখানে ৬০০টি ভবন বিদ্যুৎ, পানি এবং তাপবিহীন অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের গরম খাবার এবং ওষুধ দেওয়া হচ্ছে এবং শহরটি অতিরিক্ত ও উত্তপ্ত আশ্রয়কেন্দ্র তৈরি করছে যা এই অঞ্চলে ২৪ ঘন্টা কাজ করবে। কিয়েভ সম্প্রতি যুদ্ধকালীন সামরিক কারফিউ শিথিল করেছে।

টিটিএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31