IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশ ও গণতন্ত্রের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই : রেজাউল ইসলাম

দেশ ও গণতন্ত্রের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই : রেজাউল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, দেশ ও গণতন্ত্র উন্নয়নে জিয়া পরিবার জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই সংগ্রামের কারণে বিগত ক্ষমতাসীনদের দ্বারা চরম ভাবে নির্যাতিত হয়েছে। আমাদের আপোষহীন নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া দেশের উন্নয়ন, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেনি এবং দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায়নি।
তিনি একটি কথা বলতেন বাংলাদেশই আমার জীবনের শেষ ঠিকানা। যার কারণে তাকে হয়রানি মুলক বিভিন্ন মিথ্যা মামলায় কারা বরণ করতে হয়েছে। ৬বছর জেলখানায় তাকে উপযুক্ত চিকিৎসা না দেওয়ার কারণে নানা অসুখ বিশুক তার শরীরে বাসা বাধে। ফলে গত ৩০ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত ১৭ বছর ধরে দেশের মানুষ মন খুলে উৎসব মূখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। তাই সকল নেতাকর্মী এবং এলাকাবাসির প্রতি আমার অনুরোধ আপনারা সকল ভেদাভেদ ভূলে গিয়ে জোটবদ্ধ হয়ে গণতন্ত্র ও দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিবেন।

ধানের শীষে ভোট দিলে আমি জয়লাভ করবো। আমি বিজয়ী হওয়া মানে ধানের শীষ তথা তারেক রহমানের জয়। বিএনপি দেশ পরিচালনার ক্ষমতায় আসলে এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ এবং নেতাকর্মীদের সাথে নিয়ে আলোচনা স্বাপেক্ষে সুষমো উন্নয়নে কাজ করে যাবো। তিনি রবিবার দুপুরে রাণীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায় সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার, যুবদলের আহবায়ক মুজাক্কির হোসেন, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আলী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, মুকুল সাকিদার প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31