IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান বাগমারায় জামায়াতের প্রার্থী ডাঃ বারীর

যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান বাগমারায় জামায়াতের প্রার্থী ডাঃ বারীর

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে দামনাশ–পারদামনাশ হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য দেন।

পথসভায় ডা. আব্দুল বারী বলেন, “মিষ্টি কথায় বিভ্রান্ত না হয়ে যোগ্য, সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অতীতের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি অতীতে জামায়াতে ইসলামীর মন্ত্রিসভায় দায়িত্ব পালনকারীদের সততা ও দায়িত্বশীলতার কথা উল্লেখ করে বলেন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা একজন আলেমের উদাহরণ টেনে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির অভিযোগ নেই; বরং সরকারি খরচে হজ ব্যবস্থাপনায় অবশিষ্ট অর্থ হজ শেষে হাজীদের মধ্যে ফেরত দেওয়া হয়েছে, যা সততা ও জবাবদিহিতার একটি দৃষ্টান্ত।

ডা. আব্দুল বারী আরও বলেন, “দেশকে আবারও দুর্নীতির কবলে পড়া থেকে রক্ষা করতে হলে এখনই সচেতন সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে পড়বে।”

পথসভায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো. হারুনুর রশিদ, এনসিপির উপজেলা আহ্বায়ক গোলাম মর্তুজা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শাহিন আলম, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা বাবুল হোসেনসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news