IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> পুঠিয়ার আম গাছের সবুজ পাতার ফাঁকে আমের মুকুল

পুঠিয়ার আম গাছের সবুজ পাতার ফাঁকে আমের মুকুল

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল। প্রকৃতিতে এখন শীতের আমেজ। শীত যেতে না যেতেই আমের মুকুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন। সারি সারি আম গাছে এখন সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষিদের সোনালী স্বপ্ন। আম চাষিরাও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এবার আমের ভালো ফলনের আশা করছেন কৃষকরা।

সারা দেশের ন্যায় পুঠিয়া উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জাতের আম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশে আমের যেমন চাহিদা রয়েছে তেমনি বেড়েই চলেছে এর উৎপাদন। এছাড়াও উপজেলা বিভিন্ন এলাকায় বড় বড় আমি গাছ কেটে সেখানে নতুন জাতের আমের চাষাবাদ শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাঘের শুরুতেই গাছে গাছে উঁকি দিয়েছে আমের মুকুল।

উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত ১৮ থেকে ২০ ভাগ আমের মুকুল দেখা গেছে । তবে ১৮ থেকে ২৫ দিনের মধ্যে আশা করা যায় আমের মুকুল দেখা যাবে সকল আম গাছে।
চলতি মৌসুমে এই উপজেলায় আমের চাষ হয়েছে এক হাজার পাঁচশত ৪৭ হেক্টর জমিতে।

পুঠিয়া উপজেলায় সবচেয়ে বেশি আমি চাষ হয় লক্ষণভোগ ও আম্রপালি। এছাড়া আর উল্লেখযোগ্য হারে আমের চাষ হয় সেগুলো হলো, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর/ক্ষীরসাপাত,বেনেনা, বারি ৪, গৌড়মতি,কাটিমন,রাণী পছন্দ,আশ্বিনা এগুলো আম ছাড়াও বর্তমানে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের ও বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছে পুঠিয়া উপজেলার কৃষকরা।

উপজেলার একাধিক আম চাষিরা জানান, আমাদের কিছু কিছু আমের গাছে খুব সুন্দর মুকুল দেখা দিয়েছে আশা করা যায় অল্প দিনের মধ্যেই সকল গাছে আমের মুকুল দেখা যাবে। তখন আমের মুকুলের গন্ধে সুরভিত হয়ে উঠবে প্রকৃতি। এ সময়টাতে মুকুলের যত্ন না নিলে আমের ভালো ফলন সম্ভব নয়। তাই এই মুহূর্তে আমার আম চাষিরা পরিচর্যা শুরু করেছি। তবে পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

গত মৌসুমে একাধিক আম চাষিরা জানান, আমরা অনেক আম চাষিরা বাগান ধ্বংস করেছি। আম চাষের জন্য যে ধরনের উপজেলা কৃষি অফিস থেকে আমাদের পরামর্শ প্রয়োজন আমরা সেই পরামর্শ কোন সময় পাইনা। যাদের সঙ্গে কৃষি অফিসের সম্পর্ক ভালো আছে শুধু সে সকল চাষীরাই কৃষি অফিস থেকে আম চাষের বিষয়ে জানতে পারে। কৃষি অফিসের গাফালতির কারণে আমাদের অনেক বাগান নষ্ট করেছি। আম ভাঙ্গা পর কি ধরনের পরিচর্যা করতে হয় আমরা এ বিষয়ে কোনোদিনই কৃষি অফিস থেকে সুনির্দিষ্ট কোন প্রকার তথ্য পায়নি । এছাড়াও এখন যে গাছে আমের মুকুল দেখা দিয়েছে এই মুহূর্তে আমরা কি ধরনের ঔষধ বা কীটনাশক ব্যবহার করব এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, বর্তমানে উপজেলার আম চাষিদের বেশিরভাগ বাগানেই আমের মুকুল দেখা দিয়েছে। এই উপজেলার আমের বিভিন্ন জায়গা সুনাম রয়েছে। সেই সাথে বাণিজ্যিক ভাবে বিভিন্ন আমের চাষ করছে কৃষকরা ।

বর্তমানে কি পরিমান আমবাগান কৃষকরা কেটে ফেলেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, এখনো পর্যন্ত আমরা কি পরিমান আম গাছ কেটে ফাঁকা করা হয়েছে সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান করে শেষ করতে পারেনি। পরিসংখ্যান শেষ করে পরবর্তীতে জানানো হবে। এবং আমাদের উপ-সহকারীরা প্রতিদিনই আম চাষীদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে আম চাষের জন্য সঠিক পরামর্শ দিচ্ছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031