IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: আলীম

শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে: আলীম

ধূমকেতু প্রতিবেদক,বেলকুচি : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ সময়ের ইতিহাস পেছনে ফেলে নতুনভাবে চিন্তা ও কাজ করার আহ্বান জানান তিনি।

কে কোন আদর্শে বিশ্বাস করেন, তা জানার প্রয়োজন নেই। সবার ঊর্ধ্বে বাংলাদেশ ও দেশের মানুষ এই বিশ্বাস নিয়েই কাজ করতে হবে। আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আগামীর একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। । শনিবার বেলা ১১টার দিকে বেলকুচি উপজেলা হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্য বলেন, আমরা সবাই জনগণের সেবক। জনগণের অর্থেই আমাদের সবকিছু পরিচালিত হয়। জনগণই আমাদের প্রভু। তাই সেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে। আমি এমপি হয়েছি বলে বিশেষ কিছু নই।

প্রশাসনকেও মনে রাখতে হবে, তাদের বেতনও জনগণের টাকায়। জনগণ যেটিতে সন্তুষ্ট, সেটিই আমাদের করা উচিত।

তিনি বলেন, সরকারি প্রটোকলে প্রধানমন্ত্রীর জন্য ১৮টি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি চারটি রেখে বাকিগুলো বাতিল করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী হওয়ার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। নতুন সরকার ও প্রশাসনকে জনগণের প্রত্যাশা সামনে রেখে এগিয়ে যেতে হবে।
রাজনৈতিক নেতা যেমন জনগণের কাছে জবাবদিহি করবেন, তেমনি প্রশাসনকেও অতীতের ভুল থেকে বেরিয়ে এসে মানুষের সেবায় নিয়োজিত হতে হবে।

তিনি বলেন, সাংবাদিক, শিক্ষক ও সমাজের গুণীজনদের একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তরুণদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে তিনি শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মতবিনিময়, আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ৫০ জন দুঃস্থ পরিবারদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31