IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সার ডিলার সমিতির সভাপতির কান্ড, এমপির সাথে পরিচয়ের নামে চাঁদাবাজির অভিযোগ

তানোরে সার ডিলার সমিতির সভাপতির কান্ড, এমপির সাথে পরিচয়ের নামে চাঁদাবাজির অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে এমপির সাথে পরিচয়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তার পৌর এলাকার কাশিমবাজার মোড়ে সার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং দোকানের উপর তলায় বসবাস করেন আব্দুল মতিন। শুক্রবার এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সাথে সার ব্যবসায়ীদের পরিচয় পর্ব ও দুপুরের খাওয়ার অনুষ্ঠান রয়েছে। এই সভাকে কেন্দ্র করে উপজেলার সার ব্যবসায়ীদের কাছে ১৫০০ টাকা করে চাঁদা দাবি করেন। তার এমন চাঁদাবাজির ঘোষণায় চরম ক্ষুব্ধ হয়ে পড়েন ব্যবসায়ীরা।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অসহায় জনসাধারণের মাঝে ছাগল বিতরণ করবেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান। ওই সভা পর উপজেলার সার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন। এই সভাকে কেন্দ্র করে উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিন প্রতি ব্যবসায়ীর কাছ থেকে ১৫০০ টাকা চাঁদা দাবি করেন।

বেশকিছু ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এমপি মতবিনিময় করতেই পারেন। কারন এউপজেলা কৃষি প্রধান। আমরাও এমপির সাথে কথা বলবো এটাও স্বাভাবিক বিষয়। কিন্তু এজন্য সভাপতি ১৫০০ টাকা নিবেন এটা কোন ধরনের নিয়ম। এসভার ব্যাপারে কেউ টাকার কথা বললো না। আর সভাপতি টাকার কথা বলছেন। এসময় সংকটপূর্ণ অবস্থা। তেমন ব্যবসা নেই। জ্বালানি সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। তবে টাকা দেয়া হয়নি, শুক্রবারে নিয়ে যেতে বলেছে বলেও জানান তারা। সে তো জুলাই গণঅভ্যুত্থানের আশীর্বাদের সভাপতি হয়েছেন।

অবশ্য সভাপতি আব্দুল মতিন টাকার বিষয় স্বীকার করে বলেন, দুপুরে খাওয়ার হবে এজন্য বলা হয়েছে। এটা চাঁদা না, আলোচনা সাপেক্ষে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, ব্যবসায়ীদের সাথে পরিচয় ও কথা বলবেন এমপি স্যার। এখানে তো টাকার কোন প্রশ্নই আসেনা। টাকার বিষয় অজানা বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31