IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিতগোদাগাড়ীতে কুকুরের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদনরাজশাহী চেম্বারের সভাপতি হলেন হাসেন আলীফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চলমান উন্নয়ন পরিদর্শনকালে কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্তের নির্দেশনা দেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে সমাপ্ত ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আশা করছি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং ফ্লাইওভারটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। অন্যান্য ফ্লাইওভারসহ চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ৩০দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, ৩০টি ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে। মশক নিধনে কীটনাশক ও ফগার মেশিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে একযোগে বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় রাজশাহীতে মহানগরীকে বিশ্বদরবারে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

রবিবার দুপুর পৌনে ১২টায় প্রথমে কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ এবং গুলজারবাগ লেকের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর তিনি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ এবং হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। হড়গ্রাম গোরস্থানে থাকা অতিরিক্ত মাটি অপসারণের জন্য স্থানীয়রা দাবি জানালে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

এ সময় হড়গ্রাম গোরস্থানে শায়িত মহান জুলাই গণঅভ্যুত্থাণে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শহীদ মিনারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031