IMG-LOGO

বুধবার, ২২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেফতারমালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরুরাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যুফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনশিক্ষাঙ্গনে শান্তি চাই গুপ্ত রাজনীতি বন্ধ চাই দাবিতে, রাবিতে ছাত্রদলের দেওয়াল লিখনতানোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় হট্টগোল মারপিটরাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিলরাজশাহীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত ২সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশযুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিবআজ সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরুধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরু

মালিক সমিতির সমঝোতায় রাজশাহীতে বাস চলাচল শুরু

ধূমকেতু প্রতিবেদক : বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গতকাল থেকে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের সকল দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বাস চলাচলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বুধবার দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, “মূলত রাজশাহী এবং নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। বৈঠকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আমরা সমস্যার সমাধান করেছি এবং বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।”

গুরুত্বপূর্ণ এই সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031