IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’

‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সামরিক কর্মকর্তারা একের পর এক কঠোর বার্তা দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশটির উপকূলীয় এলাকা ও তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তারা দাবি করেছেন।

কর্মকর্তাদের বক্তব্যের মূল সুর হচ্ছে, কৌশলগত ধৈর্যের সময় শেষ এবং এখন থেকে ইরানের স্বার্থ, ভূখণ্ড বা তেলবাহী জাহাজে হামলার পরিকল্পনা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, শত্রুপক্ষ যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে তারা নতুন অস্ত্র, নতুন যুদ্ধ কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের চমক দেখতে পাবে।

তিনি আরও সতর্ক করে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে, তাদের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচল কঠিন হয়ে উঠবে।

এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি না হলে অপারেশন প্রজেক্ট ফ্রিডম আবারও শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এবারে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’। এই অভিযানের লক্ষ্য হবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা। শনিবার (৯ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন।

হোয়াইট হাউসের সামনে সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যদি কোনো অগ্রগতি না হয়, তাহলে আমরা আবার প্রজেক্ট ফ্রিডমে ফিরে যেতে পারি। তবে সেটি হবে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’।

যুক্তরাষ্ট্র গত সোমবার ৪ মে অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করেছিল। তবে পরদিনই ট্রাম্প সাময়িকভাবে এই অভিযান স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এবং প্রিন্স সালমানের চাপেই ওই অভিযানে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প।

তবে ট্রাম্প জানান, পাকিস্তান ও আরও কয়েকটি দেশের অনুরোধে তিনি এই উদ্যোগ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930