IMG-LOGO

মঙ্গলবার, ১৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলাচিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভাসাংবাদিককে ‘সাংঘাতিক’ বলা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহারহামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুব্র্যাক ডেইরির উদ্যোগে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিতপুঠিয়ায় স্ত্রীর হাত পা বেঁধে সাদু ফকিরকে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগনাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনপোরশায় ভূমিসেবা মেলা শুরুপোরশায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃতুরাজশাহীতে স্ত্রীকে তুলে দিলেন ‘ভন্ড পীরের’হাতে, স্বামী গ্রেপ্তার, পীর পলাতকসিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনভূমিসেবা পেতে আর হয়রানির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ভূমি সেবা মেলা উদযাপনজনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা প্রতিপাদ্যে রাজশাহীতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরুসেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : শরীয়তপুর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ্য রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর অন্যায়ভাবে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার এবং সকল সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবাদান প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নাটোরের সিংড়ায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, ডা. আব্দুল আহাদ, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার রিফাহ্ নানজীবা, দেশ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মতলেবুর রহমান, সেবা মেডিকেলের স্বত্বাধিকারী হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নাই, তাহলে তারা রোগীদের সেবা দিবে কিভাবে? শরীয়তপুরে চিকিৎসক নাসির ইসলামের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930