IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি’গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈমগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুগত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২

গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমানের নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্টে এই সফল অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার বটতলী চারমাইল এলাকার মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মো. দুলাল শেখ (৩৭) এবং একই এলাকার মো. শামীম ইসলামের মেয়ে মোছা. সানজিদা আক্তার শিমু (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাজাবাড়ী চেকপোস্টে অবস্থান নেয় প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশের একটি বিশেষ টিম। বিকেল সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন একটি ঢাকা মেট্রো-গ ১৯-১৫১৭ নম্বরের প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্রের এই বড় চালানটি তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে আমাদের এই বিশেষ চেকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।”তিনি আরও বলেন, “এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মূল উৎস কী এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031