IMG-LOGO

শনিবার, ২০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবেগড়ে ওর্ঠা আহ্বান ভূমিমন্ত্রীররেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে মানববন্ধনরাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধারনওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলনহাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলেরবাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগতারাগঞ্জে নিখোঁজ পাঁচ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গুশিরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

অভিযান চলাকালে গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ গ্রামের মেকাইলের ছেলে রাসেল (২৫)-কে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটতে দেখা যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও ইসরাত জাহান বলেন, কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031