IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

রবিবার স্থানীয় সময় রাত ১টা নাগাদ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, পানশালার প্রধান দরজায় আগুনের লেলিহান শিখার ভেতর থেকে মানুষজন জীবন বাঁচাতে ছুটে পালাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পানশালাটি থেকে প্রচণ্ড গতিতে আগুনের গোলক বের হচ্ছে এবং মানুষজন আগুনের মধ্য দিয়েই দৌড়ে পালাচ্ছেন। এ সময় কেউ কেউ চিৎকার করছিলেন, আবার কেউ কেউ মাটিতে পড়ে যান। অন্তত দুজন মানুষের শরীরে আগুন জ্বলতে দেখা গেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো তদন্তাধীন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। মৃত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী। এছাড়া ৬০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। থাই সংবাদমাধ্যম থাইরথ জানিয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।

আগুন নেভানোর পর পানশালার ভেতরের ছবিতে দেখা গেছে, আসবাবপত্র, দেয়াল ও ছাদ পুড়ে একেবারে কালো হয়ে গেছে।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আগুন লাগার আগমুহুর্তে পানশালায় একজন সংগীতশিল্পী গান পরিবেশন করছিলেন। তিনি আমাকে বলেন, ‘প্রথমে মেইন সুইচ বোর্ডে আগুন লাগে এবং এরপর সবকিছু খুব দ্রুত ঘটে যায়। একটা বিকট বিস্ফোরণ হয় এবং ধোঁয়া ও আগুনের হাত থেকে বাঁচতে সবাই ছোটাছুটি শুরু করে।’”

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাদের অনেকেই বাইরে বের হতে পারেননি। কারণ, তারা ভবনের পেছনের দিকে চলে গিয়েছিলেন এবং ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে টয়লেটের ভেতরে লুকিয়েছিলেন। আমরা বেশির ভাগ মরদেহ সেখানেই পেয়েছি।’

রং বিয়ার না লাত ফ্রাও নামের ওই পানশালাটি ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত। থাই সংবাদমাধ্যম ডেইলি নিউজ জানিয়েছে, এটি ওই এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলের হৃদয়বিদারক কিছু ছবিতে দেখা গেছে, পানশালার বাইরে সারিবদ্ধভাবে অনেকগুলো লাশের ব্যাগ রাখা হয়েছে এবং পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে এক গাড়িচালক ওই ভবনে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। মধ্যরাতের পর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছান।

ওই চালক বলেন, তিনি গাড়ি থেকে নেমে জানালার কাচ ভেঙে দুজনকে উদ্ধার করতে সাহায্য করেছিলেন।

সূত্র : বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930