IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভাঅস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহকনিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যাএসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেলবাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
Home >> টপ নিউজ >> শিক্ষা >> অবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

অবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : বিধিবহির্ভূত নিয়োগ, তথ্য গোপন করে এমপিও সুবিধা নেওয়া, নিয়োগের নামে অর্থ আদায় এবং প্রতিষ্ঠানের তহবিলের টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদনে এসব অনিয়ম উঠে এসেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সরকারি ও প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার সুপারিশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবদুল মান্নানের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা পরিদর্শক মকবুলার রহমান ও অডিটর সিরাজুল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে এ প্রতিবেদন জমা দেন কমিটি।

প্রতিবেদনে বলা হয়, নজরুল ইসলাম বিধিবহির্ভূতভাবে সহকারী শিক্ষক ও পরে প্রধান শিক্ষক পদে নিয়োগ নেন।

এমপিওভুক্তির তথ্য গোপন করে ২০০২ সাল থেকে সরকারি বেতন-ভাতা গ্রহণ করেন। এতে তিনি ৫৯ লাখ ৯৪ হাজার ৫১ টাকা নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। আরও ১ লাখ ২০ হাজার ৮০৭ টাকা ফেরতযোগ্য বলেও মত দিয়েছে কমিটি।

শিক্ষক-কর্মচারী নিয়োগেও অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। বিভিন্ন নিয়োগের নামে প্রায় ৭০ লাখ টাকা ‘ডোনেশন’ নেওয়া অভিযোগের তথ্য পাওয়া গেছে। চারজন শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়া এবং তাঁদের মধ্যে তিনজনের টাকা ফেরত না দেওয়ার বিষয়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষার ফি, সেশন চার্জ, বেতন ও কোচিং ফি বাবদ আদায় করা অর্থ ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। গভর্নিং বডির অনুমোদন ছাড়াই বিভিন্ন তহবিল থেকে অর্থ উত্তোলনের তথ্যও পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানের পুকুর ইজারা এবং পুরোনো আসবাবপত্রসহ আম ও গাছ বিক্রি করে পাওয়া ১০ লাখ ৯৫ হাজার টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা দেওয়া হয়নি। এসব অনিয়মের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সরকারি ও প্রতিষ্ঠানের অর্থ ফেরত আনার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

অভিযোগগুলোর বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তঁাঁকে পাওয়া যায়নি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031