IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সিইসি সুষ্ঠু নির্বাচনে নয়, লুটপাটে ব্যস্ত’

‘সিইসি সুষ্ঠু নির্বাচনে নয়, লুটপাটে ব্যস্ত’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সুষ্ঠু নির্বাচন নয়, লুটপাটে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সিইসি নিজের আত্মা বিক্রি করেছেন। আপনার লজ্জা করে না?’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো এবং নিউমার্কেট থানা ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বাপ্পির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সিইসির কড়া সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার নিজের আত্মা বিক্রি করেছেন। আপনার লজ্জা করে না? আপনি নাকি আমলা ছিলেন, ডিসি ছিলেন? এত বড় ক্রীতদাস? ক্রীতদাসরাও তো মাঝে মাঝে মালিকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বিদ্রোহ করেন। আপনার মতো এ ধরনের ক্রীতদাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনার কমিশনার আশঙ্কা প্রকাশ করছেন অথচ আপনি নির্ভীক।’

রিজভী আরও বলেন, ‘উনার (নূরুল হুদা) তো সুষ্ঠু ভোটের দরকার নেই। উনার টাকা বরাদ্দ দরকার। ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে টাকা দরকার আর এই টাকা লোপাট করবে সিইসি এবং তার লোকেরা। এটা নিয়েই ব্যস্ত তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ততা নেই। আমাদের দেশের বুদ্ধিজীবীরা এটার জন্য দরখাস্ত করেছিলেন রাষ্ট্রপতির কাছে যে এই লোকটিকে সরিয়ে দেয়া হোক। এই লোকটি দুর্নীতিবাজ এই লোকটি গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই লোকটি সুষ্ঠু নির্বাচনকে গোরস্থানের মধ্যে সমাহিত করেছেন কিন্তু কোনোভাবেই নূরুল হুদা সরে যেতে চান না। সরকার মনে করে এত বড় তাঁবেদার, এত বড় গোলাম আর তো পাওয়া যাবে না।’

ছাত্রদল নেতা বাপ্পির স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন,‘বাপ্পির বোনের চোখের অশ্রু ঝরছে। কিন্তু এদেশের কোটি মানুষের হৃদয়ের মধ্যে যে অশ্রু ঝরছে তা হয়তো দেখা যাচ্ছে না।’

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুর রহমান এনামের সভাপতিত্বে দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31